আমি অপরাজেয় নই: জকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক বছরেরও বেশি সময় ধরে টেনিস জগতে নিজের আধিপত্য বজায় রেখেছেন নোভাক জকোভিচ। গত বছর পাঁচটা গ্র্যান্ড স্লামের চারটিতেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন এই সার্বিয়ান তারকা। ৭৬টি ম্যাচে অংশ নিয়ে হারের মুখ দেখেছেন মাত্র ছয়টিতে। এ ধরনের অসাধারণ পরিসংখ্যানের পরও নিজের পা মাটিতেই রেখেছেন জকোভিচ। সাফল্যের শীর্ষ চূড়ায় উঠে গেছেন বলেও বিবেচনা করছেন না টেনিস র‌্যাঙ্কিংয়ের এই এক নম্বর তারকা।গতকাল শুক্রবার ইন্ডিয়ান ওয়েলস এটিপি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের প্রস্তুতি নেওয়ার সময় জকোভিজ সাংবাদিকদের বলেছেন, ‘আমি নিজেকে দুনিয়ার শীর্ষ খেলোয়াড় হিসেবে বিবেচনা করছি না। আমি একেবারে ধরাছোঁয়ার বাইরে বা অপরাজেয়ও না।’ প্রতিটা ম্যাচের আগেই একটা ইতিবাচক মানসিকতা নিয়ে একইভাবে প্রস্তুতি নিতে পারাটাকেই নিজের সাফল্যের মূল শর্ত হিসেবে বিবেচনা করেছেন জকোভিচ। গত বছর অনেকগুলো সাফল্যের মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি গৌরবজনক মনে করেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি খুবই গর্বিত আমার ধারাবাহিকতা নিয়ে। যেভাবে আমি গোটা বছরটা খেলতে পেরেছি, তা নিয়ে। কিন্তু সবচেয়ে বড় সাফল্যটা উইম্বলডন। এই শিরোপা জয়ের স্বপ্ন আমি সব সময়ই দেখতাম। কাজেই এটাকেই আমি সবচেয়ে গৌরবজনক অর্জন বলে ধরতে পারি।’ রয়টার্স