আমি সম্পূর্ণ নির্দোষ—কানেরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পট ফিক্সিংয়ের অপরাধে মারভিন ওয়েস্টফিল্ডকে যেতে হয়েছে জেলে। আদালতে বাজিকরদের সঙ্গে তাঁর যোগসূত্র হিসেবে উঠে এসেছে দানিশ কানেরিয়ার নামও। ইংলিশ ক্রিকেটারদের সংগঠন পিসিএ কানেরিয়াকে সারা বিশ্বে নিষিদ্ধ করার একটা আইনি উদ্যোগও নিতে যাচ্ছে বলে খবর। তবে কানেরিয়া নিজেকে ‘সম্পূর্ণ নির্দোষ’ বলে দাবি করছেন। লাহোরে পেন্টাগুলার কাপ ফাইনালে সিন্ধের অধিনায়ক গতকাল প্রথম দিনের খেলা শেষে বলেছেন, ‘প্রথম দিন থেকে আমি সম্পূর্ণ নির্দোষ। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। এসেক্স পুলিশ আমাকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে, ইসিবি ও আইসিসিও।’ পরে এক বিবৃতিতে ওয়েস্টফিল্ড নিজের দোষ ঢাকতে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছেন কানেরিয়া। ওয়েবসাইট।