আমিনুলকে ফেরাতে চায় বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলে এখনো আমিনুলের প্রয়োজনীয়তা দেখছে বাফুফে। তাই গত শনিবার জাতীয় দল থেকে অবসর নেওয়া দেশসেরা গোলরক্ষককে দলে ফেরার অনুরোধ করা হবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমি মনে করি, জাতীয় দলে আমিনুলকে প্রয়োজন। মাঠে এবং মাঠের বাইরে সব দিক দিয়েই সে অপরিহার্য খেলোয়াড়। তাই আমি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে বলেছি, আমিনুলকে দলে ফেরানোর উদ্যোগ নিতে।’জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় কাল ফোন করেছেন আমিনুলকে। ফোনে তাঁকে দলে ফেরার অনুরোধ জানিয়েছেন তিনি, ‘আমি চাই, সে অন্তত পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচে দলে থাকুক। এটা তাকে বলেছি। এখন সিদ্ধান্ত আমিনুলের।’কিন্তু আমিনুল ফিরতে আগ্রহী নন। কাল তিনি বলেছেন, ‘আমি আমার সিদ্ধান্তে অনড়।’ অবসরের সিদ্ধান্ত পাল্টে দলে ফেরার কোনো ইচ্ছাই নাকি নেই তাঁর।