আমিনুলের জন্য স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারিতে কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের শেষ ম্যাচে লাল কার্ড দেখেছিলেন গোলরক্ষক আমিনুল। নিয়ম অনুযায়ী পরবর্তী আন্তর্জাতিক ম্যাচটি খেলতে পারবেন না বাংলাদেশ গোলরক্ষক। এএফসি থেকে বিষয়টা পরিষ্কার করে জানানো হয়েছে বাফুফেকে। এর ফলে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে (অনূর্ধ্ব-২৩) আমিনুল খেলতে পারবেন কি না, সেই সংশয় দূর হলো। বাংলাদেশ গোলরক্ষক এশিয়াডে খেলতে পারবেন প্রথম ম্যাচ থেকেই।