আমির অন্যায় করেননি!
একবার শোনা গেল, রাজসাক্ষী হচ্ছেন মোহাম্মদ আমির। আপাতত বেশ বোঝা যাচ্ছে, সে পথে হাঁটার কোনো ইচ্ছে তাঁর নেই। এখন তিনি বরং আত্মপক্ষ সমর্থন করে যাচ্ছেন। আমিরের বিশ্বাস, তাঁর যুক্তিতে প্রভাবিত হবেন আইসিসির আচরণবিধি কমিশনের সদস্যরা এবং নির্দোষ প্রমাণিত হবেন সাময়িক বহিষ্কৃত এই পেসার। ‘পাকিস্তানের ভবিষ্যৎ’ হিসেবে আলোচনায় চলে আসা আমির লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হয়েছেন প্রায় দুই মাস হলো। কিন্তু আমির মানছেন না লর্ডস টেস্টে তাঁর করা সেই নো বলটি স্পট ফিক্সিংয়ের অংশ ছিল, ‘নো বল যেকোনো বোলার করে ফেলতে পারে। তাতে এটা প্রমাণ হয় না যে আমি স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত।’ডেইলি টাইমস পত্রিকায় আমির আরও বলছেন, এসব তথ্য ফাঁস হয়ে গেছে, যার মাধ্যমে সেই মাজহার মাজিদ বন্ধু হলেও তিনি নিজে বাজির সঙ্গে জড়িত নন। আমিরের ভাষ্য, তাঁর এখন যথেষ্ট টাকা আছে, ফলে এসব অসততা করতে হয় না। তিনি লাহোরে কীভাবে বাড়ি বানালেন, সেটারও ব্যাখ্যা দিয়েছেন, ‘গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলাম। সেখান থেকে অনেক পুরস্কার ও বোনাস পেয়েছি। প্রতি ওয়ানডের জন্য দুই থেকে আড়াই লাখ রুপি পাই আমরা, তিন থেকে সাড়ে তিন লাখ রুপি পাই প্রতি টেস্টের জন্য। এ ছাড়া বিজ্ঞাপনও আছে। ফলে আমি অনেক টাকা আয় করছি। এসব টাকা দিয়েই লাহোরে বাড়ি বানিয়েছি।’ ওয়েবসাইট।