আমির আবারও ঝামেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও তদন্তের মুখে মোহাম্মদ আমির। পাকিস্তানি ফাস্ট বোলার এবার বিপদে পড়েছেন ক্রিকেট খেলে। ৪ জুন ইংল্যান্ডের সারে ক্রিকেট লিগের একটি ম্যাচ খেলেছিলেন মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের জন্য সব ধরনের আনুষ্ঠানিক ক্রিকেট থেকে নিষিদ্ধ এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করছে আইসিসি ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আমিরও অ্যাডিংটন ক্লাবের হয়ে খেলার কথা নিশ্চিত করেছেন। তবে ম্যাচটা খেললে আইসিসি নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে না বলেই তাঁকে জানানো হয়েছিল। এটাও জানানো হয়েছিল, এটা একটি প্রীতি ম্যাচ। পাকপ্যাশন ডট নেটকে আমির কাল বলেছেন, ‘আমি ক্লাব প্রতিনিধিদের জিজ্ঞাসা করেছিলাম, ম্যাচটি ইসিবির আওতায় পড়ে কিনা এবং তারা আমাকে না-ই বলেছিল। আমাকে এটাও বলা হয়েছিল, এতে আইসিসির নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না।’আনুষ্ঠানিক ম্যাচ জানলে কখনোই খেলতেন না বলে দাবি আমিরের, ‘আমি এতটা বোকা নই যে জেনেশুনে এমন একটা ম্যাচ খেলব যাতে নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়। যেখানেই ক্রিকেট খেলতে যা-ই না কেন, সারা দুনিয়াই সেটা জানবে; তাই ঝুঁকি নেওয়ার প্রশ্নই ওঠে না।’ ওয়েবসাইট।