আমির-আসিফ-বাটের বিচার ৪ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান বাট আগেই জানিয়ে দিয়েছিলেন, যেতে পারবেন না তিনি। বিস্ময়করভাবে মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির সেখানে গিয়েও উপস্থিত হননি সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে আজ শুক্রবার অনুষ্ঠিত শুনানিতে। পাকিস্তানি ত্রয়ীর মতো দুর্নীতি মামলার শুনানিতে অংশ নেননি বাজিকর মাজহার মজিদও।গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের ঘটনায় ঘুষ লেনদেনের অভিযোগে অভিযুক্ত চারজনের কেউ উপস্থিত না হলেও যথারীতি শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ অক্টোবর বিচারের জন্য তারিখ ধার্য করেছেন আদালত।লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গত ফেব্রুয়ারিতে সালমান বাটকে ১০, মোহাম্মদ আসিফকে সাত এবং মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল। আর এ ঘটনায় অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগে লন্ডনের আদালতে পাকিস্তানের তিন ক্রিকেটার ও বাজিকর মজিদের বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম চলছে লন্ডনের ক্রাউন কোর্টে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডসহ বিপুল অঙ্কের জরিমানা করা হতে পারে অভিযুক্ত ব্যক্তিদের। ওয়েবসাইট।