আমির ও বাটের আপিল খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির দেওয়া সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে সালমান বাট ও মোহাম্মদ আমিরের করা আপিল খারিজ করে দিয়েছে আইসিসি। দুবাইয়ে আপিলের দুই দিন শুনানির পর আইসিসির আচরণবিধি কমিশনের চেয়ারম্যান মাইকেল বেলফ আজ রোববার জানিয়েছেন, পাকিস্তানের এই দুই ক্রিকেটারকে আরেকটি ট্রাইব্যুনালের সামনে হাজির হতে হবে।আইসিসির সদর দপ্তরে বেলফ বলেন, ‘সব দিক বিবেচনা করে আমি তাঁদের আপিল খারিজ করে দিয়েছি। ক্রিকেটাররা নিজেদের নির্দোষ দাবি করেছেন। কিন্তু আরেকটি ট্রাইব্যুনাল গঠন করার আগ পর্যন্ত নিষেধাজ্ঞাতেই থাকবেন সালমান বাট ও মোহাম্মদ আমির।লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গত মাসের গোড়ার দিকে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতিবিরোধী আইনের ২ নম্বর ধারা অনুযায়ী আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে ক্রিকেটারদের। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন ক্রিকেটারই আপিল করেন। কিন্তু আসিফ তাঁর আবেদন প্রত্যাহার করে নেওয়ায় শুধু বাট ও আমিরের আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।—রয়টার্স