আমির ফিরলেও ফেরা হবে না বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিরকে দেখা যাবে স্বরূপে?
আমিরকে দেখা যাবে স্বরূপে?

কদিন আগেই শোনা গিয়েছিল, ফিক্সিং কেলেঙ্কারির নিষেধাজ্ঞা কাটিয়ে শিগগির ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আমির। সম্ভাবনাময় এ পাকিস্তানের ফাস্ট বোলারের আরও একটি সুখবর—বয়সের কারণে আইসিসি তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর কমিয়েছে। তবে ২০১৫ বিশ্বকাপে খেলার কোনো সুযোগ নেই এ বাঁ-হাতির।
পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘এ সপ্তাহে দুবাইয়ের সভায় আইসিসি কমিটি থেকে বার্তা পেয়েছি, সংশোধিত দুর্নীতিবিরোধী আইনে আমিরের নিষেধাজ্ঞায় এক বছর অব্যাহতি দেওয়া হবে।’ সে হিসাবে ২০১১ সালে নিষিদ্ধ আমির আগামী বছর হয়তো ক্রিকেটে ফিরতে পারেন। তবে বিশ্বকাপ খেলার সুযোগ নেই তাঁর। এ প্রসঙ্গে পিসিবির প্রধান অপারেটিং অফিসার সুবহান আহমেদ জানিয়েছেন, ‘আইসিসি নিষেধাজ্ঞা কমালেও এটি বলেনি, সে পাঁচ বছর নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে কি না।’
আমিরের প্রতিভা নিয়ে সংশয় ছিল না। ক্রিকেটে তাঁর আগমনে হইচই পড়ে গিয়েছিল চারদিকে। কিন্তু করে বসলেন মস্ত বড় এক ভুল। এখন সেই ভুলের খেসারত মোহাম্মদ আমির দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাকিস্তানের তরুণ এই বোলিং-প্রতিভা নিষিদ্ধ হয়ে ছিটকে পড়েন ক্রিকেট থেকেই।