আমিরকে ছেড়ে দিল বুম বুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেটের পোশাক সরবরাহকারী হিসেবে দুই বছরের চুক্তির অর্ধেকও পেরোয়নি এখনো। এর মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চিন্তাভাবনা করছে বুম বুম। আর মোহাম্মদ আমিরের সঙ্গে তো সম্পর্ক ছিন্ন করেছে এর মধ্যেই।ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এ পাকিস্তানি ক্রিকেটারদের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ারই পার্শ্বপ্রতিক্রিয়ায় বুম বুমের এ সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলী এহসান এক বিবৃতিতে বলেছেন, ‘ক্রিকেট-বিশ্বের মতো আমরাও এ ধরনের অভিযোগে হতাশ এবং দুঃখিত। আমার বিশ্বাস, এসব খবর ঠিক নয়। তবে আমরা খাঁটি ক্রিকেটপ্রেমী। আমরা পরিচ্ছন্ন খেলার স্বাধীনতায় বিশ্বাসী এবং খেলোয়াড়দের সে জন্য উত্সাহও দিই।’বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগেই আমিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাখ্যা দিয়েছেন এহসান, ‘সন্দেহভাজন কারও সঙ্গেও আমরা আমাদের ব্র্যান্ডের নাম জড়াতে পারি না।’ বুম বুমের সঙ্গে পাকিস্তান দলের যাদের ব্যক্তিগত চুক্তি আছে, আমির তাদের অন্যতম।আমিরের সঙ্গে সম্পর্কচ্ছেদই শুধু নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পোশাক সরবরাহের কাজটাও আর করবে কি না, সেটাও ভেবে দেখছে বুম বুম। ওয়েবসাইট।