আমিরকে জিজ্ঞাসাবাদ করবে পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন। একই ঘটনায় যুক্তরাজ্যের কারাগারে তিন মাস জেল খেটে দেশে ফিরেছেন গত রোববার। কিন্তু দেশে ফিরেও স্বস্তিতে থাকার উপায় নেই র। ১৯ বছর বয়সী এই ফাস্ট বোলারকে এবার জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।‘পাকিস্তান ক্রিকেট থেকে স্পট ফিক্সিংয়ের মূলোত্পাটন করতে অবশ্যই আমিরের সঙ্গে কথা বলব আমরা।’ আজ রয়টার্সকে বলেছেন পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ।সুবহান বলেন, ‘আমির কীভাবে এবং কেন এই দুর্নীতিতে জড়াল, এটা খুঁজে বের করতে হবে আমাদের। প্রথম দিকে ও আমাদের সত্য কথা বলেনি। তাই ওকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’