আমিরকে পিসিবির আইনি সমর্থন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি এখন কী করব’—পাঁচ বছরের নিষেধাজ্ঞার খবর পেয়ে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের প্রশ্ন ছিল এটা। প্রশ্নটা ছিল নিজের ক্যারিয়ার আর ভবিষ্যৎ নিয়ে। তবে নিষেধাজ্ঞা নিয়ে আপাতত আমিরকে কিছু করতে হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁর পাশে দাঁড়িয়েছে। আমিরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করেছে তারা। জিয়ো সুপার টিভি চ্যানেলের ‘সুপার এক্সক্লুসিভ’ অনুষ্ঠানে কথাটা বলেছেন পিসিবির সভাপতি ইজাজ বাট। পিসিবির আবেদনে আইসিসি সাড়া দিয়েছে এবং বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিক আলোচনা করবে, বাট জানিয়েছেন এটাও। তবে এর বেশি কিছু এখন তিনি বলতে পারবেন না। কারণ আইসিসির আচরণবিধি অনুযায়ী ঘটনার নিষ্পত্তি হওয়ার আগে এ নিয়ে কিছু বলা সম্ভব নয় পিসিবির। ওয়েবসাইট।