আমিরকে স্পট ফিক্সিংয়ে বাধ্য করেছিলেন বাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে নিজ থেকে জড়াননি মোহাম্মদ আমির। তরুণ এই ফাস্ট বোলারকে এ কাজ করতে প্ররোচিত ও বাধ্য করেছিলেন অধিনায়ক সালমান বাট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটের কাছে এ দাবি করেছেন মোহাম্মদ আমির নিজেই। খবর পিটিআইবয়স মাত্র ১৮ বছর। আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এক বছর ধরে। অল্প দিনেই মোহাম্মদ আমির হয়ে উঠেছিলেন পাকিস্তানের নতুন দিনের প্রতীক। ‘নতুন ওয়াসিম আকরাম’ বলেও পরিচিতি পেয়ে গেছেন তিনি। টেস্টে সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেছেন। অথচ সেই আমির এখন পাকিস্তান ক্রিকেটের কলঙ্কের প্রতীক! তবে পিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আমির পিসিবি চেয়ারম্যানের কাছে গিয়ে দাবি করেছেন, তিনি কখনোই এ অবৈধ ব্যবসায় জড়িত হতে চাননি। সালমান বাট ও মোহাম্মদ আসিফ তাঁকে এ কাজে বাধ্য করেছেন।তবে পিসিবির আরেকটি সূত্র জানিয়েছে, আমির পাকিস্তান দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদের কাছে দাবি করেছেন, স্পট ফিক্সিংয়ে জড়ানোর ক্ষেত্রে তাঁকে সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করেছেন সালমান বাট। অধিনায়ক যা করতে বলেছেন, তা-ই কেবল করেছেন তিনি। বাজিকর মাজহার মাজিদকে কখনোই চিনতেন না তিনি। বাট ও আসিফ তাঁকে মাজিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।