আমিরাতকে হারাল হল্যান্ড
সংযুক্ত আরব আমিরাত শৌখিন ক্রিকেটারদের দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকও কালই। সেটাও বিশ্বকাপের রোমাঞ্চ গায়ে মেখে। তবে অভিষেকটা স্মরণীয় কিছু হলো না। জুটল ৬ উইকেটের পরাজয়।
কাল সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে আমিরাত ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে করেছিল ১৫১ রান। হল্যান্ড ৭ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে টপকে যায় এই রান।
১২ রানেই ২ উইকেট হারিয়ে ফেলার পর আমিরাত সেই বিপর্যয় কাটিয়ে উঠেছিল তৃতীয় উইকেটে অধিনায়ক খুররম ও স্বপ্নিল পাতিলের ৬৭ রানে। ১ রানের ব্যবধানে দুজনই আউট হয়ে যান। এরপর ৪৭ রানের আরেকটি জুটি হলেও মাত্র ২ রানে শেষ ৩টি উইকেট হারিয়ে আমিরাত গুটিয়ে যায় এক বল বাকি থাকতেই।
উদ্বোধনী জুটিতে ৬৯ রানই হল্যান্ডের জয় প্রায় নিশ্চিত করে দেয়। দলের পক্ষে সর্বোচ্চ রানও এক ওপেনার মাইবুর্গের। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
আরব আমিরাত: ১৯.৫ ওভারে ১৫১ (আনোয়ার ৩২, খুররম ৩১; মালিক ৩/১৬, কুপার ২/১৮, ফন ডার গুটেন ২/২৪, সোয়ার্ট ১/১৯)। হল্যান্ড: ১৮.৫ ওভারে ১৫২/৪ (মাইবুর্গ ৫৫, কুপার ৩৪*; শাজাদ ২/১৯, সিলভা ১/৩৮। ফল: হল্যান্ড ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: টম কুপার।