আমিরাতে রাকিবের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল আইনের উন্মুক্ত গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ৭ খেলায় সাড়ে ৪ পয়েন্ট পেয়েছেন। এই প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব সমান ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছেন। সপ্তম রাউন্ডে রাকিব ড্র করেছেন সংযুক্ত আরব আমিরাতের ওমর নোমানের সঙ্গে। রাজীব হেরে গেছেন উজবেকিস্তানের সিন্দারভ জাভোখিরের কাছে।