আমিরাতেও অস্ট্রেলিয়ার পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে ৩ নম্বর। ওয়ানডেতে ৪ নম্বর। টি-টোয়েন্টিতে ৯ নম্বর। আইসিসির র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া দলের এ অবস্থান মাইকেল ক্লার্কের চোখে ‘অগ্রহণযোগ্য’। সতীর্থদের তাতিয়ে দিতেই হয়তো আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর আগে কথাটা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘সবাই জানে, অস্ট্রেলিয়ার মতো দলের জন্য এটা কতটা অগ্রহণযোগ্য!’সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া দল। এরপর পাকিস্তানের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি। পরশু সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়ার আগে ক্লার্ক মনে করিয়ে দিয়েছেন গত জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফরে ৪-০-তে হারা ওয়ানডে সিরিজের কথা, ‘আমি মনে করি, ওয়ানডেতে পারফরম্যান্সের ধারাবাহিকতা ফিরে পাওয়ার এটা ভালো সুযোগ আমাদের। ইংল্যান্ডে যে রকম খেলেছি, মনে হয় না অতটা খারাপ আমরা আর কোথাও খেলেছি।’এই সফরে নিজেকে নিয়েও কিছু পরীক্ষা-নিরীক্ষার চিন্তা আছে ক্লার্কের। ওয়ানডের ব্যাটিং অর্ডারে সম্ভবত তিন নম্বরে উঠে আসছেন তিনি। দেশ ছাড়ার আগে ডারউইনের দুটি প্রস্তুতি ম্যাচেই তিনে খেলেছেন ক্লার্ক। ওয়ানডেতে তিন নম্বরে তাঁর ব্যাটিং রেকর্ডটা খারাপও নয়। ১৮ ম্যাচে গড় ৩৬.২০। ভারতের বিপক্ষে আছে একটা সেঞ্চুরিও।অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত কোচ স্টিভ রিক্সনও মধ্যপ্রাচ্য সফরকে দেখছেন একটা পরীক্ষা হিসেবে। তাঁর বিশ্বাস, আমিরাতের গরমে অভ্যস্ত হয়ে উঠতে পারলে সেটা শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালোই কাজে দেবে। ওয়েবসাইট।