আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ছে!
পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন। আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার পরও একটা খেলায় অংশ নিয়েছেন মোহাম্মদ আমির। এ ঘটনায় পাকিস্তানের এই ফাস্ট বোলারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে পারে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।আইসিসির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের ডেইলি মেইল জানিয়েছে, নিষেধাজ্ঞার শর্ত অমান্য করে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে অংশ নেওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে আমিরের।গত ফেব্রুয়ারিতে আমির ছাড়াও পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটকে ১০ ও পেসার মোহাম্মদ আসিফকে সাত বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, এ সময়ের মধ্যে কোনো ধরনের ক্রিকেটেই অংশ নিতে পারবেন না তাঁরা। কিন্তু যুক্তরাজ্যের দৈনিক ডেইলি স্টারের খবরে প্রকাশ, গত সপ্তাহে সারে প্রথম বিভাগ ক্রিকেট লিগের একটি খেলায় অংশ নেন আমির। এ ঘটনায় তদন্তে নেমেছে আইসিসি।খবরের সত্যতা নিশ্চিত করেছেন আমির নিজেই। তবে তাঁর দাবি, তাঁকে ভুল বোঝানো হয়েছিল। আমিরের ব্যাখ্যা, ‘ক্লাবের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল, এটা একটা প্রীতি ম্যাচ। তা ছাড়া ম্যাচটা ব্যক্তি মালিকানার একটি মাঠে অনুষ্ঠিত হবে।’ ওয়েবসাইট।