আমিরের পাশে ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের কারাগার থেকে মুক্তি পেয়েছেন মোহাম্মদ আমির। কিন্তু মাঠে ফেরাটা এখনো দূরের ব্যাপার। মাথার ওপর আইসিসির পাঁচ বছরের নিষেধাজ্ঞা। কিন্তু তাঁর সাবেক কোচ ওয়াকার ইউনুস জানালেন আমিরের শাস্তি কমানোর দাবি।স্পট ফিক্সিং কেলেঙ্কারির দায়ে আমিরকে ৬ মাসের জেল দিয়েছিলেন লন্ডনের আদালত। কিন্তু জেলখানায় ভালো আচরণ করায় তিন মাস পরই ছাড়া পেয়ে গেছেন ১৯ বছর বয়সী পেসার। ওয়াকারের দাবি বয়স, প্রতিভা এবং অপরাধ স্বীকার করাটা বিবেচনায় আমিরের নিষেধাজ্ঞাও কমানো উচিত, ‘আমি বলছি না যে, সে ফেরেশতা। কিন্তু যদি নিষেধাজ্ঞা কমানো সম্ভব হয়, সেটি করা উচিত। কারণ প্রতিটি আইনেই কিছু ফাঁকফোকর থাকে।’নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন আমির। কিন্তু লন্ডনের আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় আপিলে সাফল্য আসবে কি না সন্দিহান বিশেষজ্ঞরা। কিন্তু আমিরকে দলে চান পাকিস্তান ক্রিকেটের স্বার্থেই, ‘ওর প্রতি অবশ্যই আমার সহানুভূতি আছে। কারণ ওর বয়স কম। কেবল আমি একা নই, পাকিস্তান দলই ওর অভাব বোধ করছে।’ এএফপি।