আমিরের প্রতি মুগ্ধতা
পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন। আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার পরও একটা খেলায় অংশ নিয়েছেন মোহাম্মদ আমির। এ ঘটনায় পাকিস্তানি এই বোলার যখন নতুন করে নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কায়, তখন তিনি পাচ্ছেন একরাশ প্রশংসা! সমালোচকেরা সমালোচনায় মেতে উঠলেও যাদের হয়ে তিনি খেলেছেন, সেখানকার ক্রিকেটাররা কিন্তু আমিরের সরলতায় রীতিমতো ‘মুগ্ধ’।অ্যাডিংটনের ব্যাটসম্যান রাহাল শাফির মুখেই শুনুন, ‘অন্যদের মতো আমির খুব সকালেই এসে পৌঁছায়। খুব সহজ-সরল একটা ছেলে। দেখে বোঝার উপায় ছিল না, ও একজন আন্তর্জাতিক তারকা।’কেবল সরলতা নয়, ডেইলি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাত্কারে আমিরের গতির কথাটা বলতেও ভুল করেননি শাফি, ‘আমির সম্ভবত গতিকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছিল। এর পরও ওর বলের গতি অন্য সবার চেয়ে বেশি ছিল। উইকেটরক্ষককে তো বেশ ঝামেলাই পোহাতে হয়েছে!’আমিরের বিরুদ্ধে পত্র-পত্রিকায় নানা কথা হচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে মর্মাহত শাফি, ‘ও খুব ভালো ছেলে। আমরা আশা করি, আমাদের এখানে খেলতে আসার কারণে ওকে কোনো সমস্যায় পড়তে হবে না। পত্র-পত্রিকার খবরগুলো আমাদের জন্য সত্যিই বেদনাদায়ক।’ ওয়েবসাইট।