আমিরের ম্যাচটা ‘আনুষ্ঠানিক’ ছিল: ইসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির আরেক দফা নিষেধাজ্ঞা হয়তো ‘বরণ’ করতেই হচ্ছে মোহাম্মদ আমিরকে। নিষিদ্ধ থাকার পরও সারের ক্লাব ক্রিকেটে অংশ নিয়েছিলেন তিনি। তবে নিজেকে নির্দোষ দাবি করে আমিরের ব্যাখ্যা ছিল এমন, ম্যাচটা ‘অনানুষ্ঠানিক’ ছিল। প্রীতি ম্যাচে অংশ নিয়ে আইসিসির বিধি লঙ্ঘন করেননি তিনি। এ বিতর্কে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তদন্তে বেরিয়ে এসেছে—ওই ম্যাচটা অনানুষ্ঠানিক নয়, ‘আনুষ্ঠানিক’ ছিল।আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ইসিবি জানায়, তদন্তে সারে ক্রিকেট বোর্ডের সহায়তা চাওয়া হয়েছিল। তদন্তে বেরিয়ে এসেছে, আমিরের অংশ নেওয়া ম্যাচটা আনুষ্ঠানিক ছিল। নিষেধাজ্ঞায় থাকা একজন ক্রিকেটারকে দলে নেওয়ায় অ্যাডিংটনের কাছ থেকে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে।ইসিবির স্বীকারোক্তি থেকে স্পষ্ট, আমিরের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। একই কারণে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটকে ১০ ও পেসার মোহাম্মদ আসিফকে সাত বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, এ সময়ের মধ্যে কোনো ধরনের ক্রিকেটেই অংশ নিতে পারবেন না তাঁরা। ওয়েবসাইট।