আমূল পরিবর্তন চান ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক আর বিতর্ক। ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, অধিনায়কত্ব নিয়ে বিতর্ক। ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব, বিতর্ক আর দুর্নীতিতে একেবারে জর্জরিত বোর্ড। নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তান সফর থেকে বিরত রয়েছে বেশির ভাগ দেশ। কিন্তু এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী? সাবেক অধিনায়ক ইমরান খান মনে করেন, আমূল পরিবর্তন আনতে হবে পাকিস্তান ক্রিকেটে।জিও নিউজ চ্যানেলকে ইমরান খান বলেন, ‘কয়েক বছর ধরে ক্রিকেটারদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। যখন প্রথম লর্ডস কেলেঙ্কারির অভিযোগ উঠল, তখনই পিসিবির উচিত ছিল নিজে থেকে ব্যবস্থা নেওয়া। আইসিসির দিকে তাকিয়ে থাকা উচিত হয়নি।’পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, আইসিসি আমাদের সতর্ক করে দিচ্ছে, এটি প্রত্যেক পাকিস্তানির জন্য লজ্জার। ইজাজ বাটের প্রশাসন পুরোপুরি ব্যর্থ। তাঁর ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। আমূল পরিবর্তন আনতে হবে, ঢেলে সাজাতে হবে সবকিছু। —রয়টার্স