আমের খানের শাস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভিতে ‘অসংলগ্ন’ কথা বলায় এক মাস নিষিদ্ধ হয়েছেন ব্রাদার্সের ব্যবস্থাপক আমের খান। বাফুফের পেশাদার লিগ কমিটি তাঁকে এ শাস্তি দিয়েছে গতকাল। ‘আবাহনীকে আমরা ম্যাচ ছেড়েছিলাম’—সম্প্রতি একটি বেসরকারি টিভিতে এক সাক্ষাৎকারে বলেন আমের। পরে অবশ্য তিনি তাঁর বক্তব্যকে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ তোলেন ওই টিভির বিরুদ্ধে। ব্যাপারটা খতিয়ে দেখে সত্যতা পায়নি লিগ কমিটি।