আম্পায়ার আজগর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদেরাগে আক্রান্ত হয়েছেন ক্রিকেট আম্পায়ার ও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্য মোহাম্মদ আজগর। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর আশু রোগমুক্তি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।