আম্পায়ারদের ক্রিকেট উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহব্যাপী ‘আম্পায়ার্স ক্রিকেট কার্নিভাল ২০১১’ শুরু হবে আগামী পরশু। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকা ও কক্সবাজারে উৎসব চলবে ২৬ জুলাই পর্যন্ত। উৎসবে যোগ দেবে নেপাল ক্রিকেট আম্পায়ার্স দলও।ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে একটি সিক্স-এ-সাইড টুর্নামেন্ট ছাড়াও সংবর্ধনা দেওয়া হবে সাবেক টেস্ট ও জাতীয় ক্রিকেট আম্পায়ারদের, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সিক্স-এ-সাইড টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়ারিয়র্স, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত দল ও স্বাগতিক সংস্থার দল।২৩ থেকে ২৬ জুলাই উৎসব হবে কক্সবাজারে। উৎসবে নেপাল ক্রিকেট আম্পায়ার্স দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন।