আম্পায়ারদের টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আম্পায়াররাও মানুষ, ভুল করতেই পারে’—ক্রিকেটের চিরপ্রচলিত এই কথাটাও মাঝেমধ্যে ভুল বলে মনে হয় সাইমন টফেলকে দেখলে। এই অস্ট্রেলিয়ান কোনো ভুল করলেই বরং সবাই অবাক হয়। বিশ্বের সেরা আম্পায়ার হিসেবে একবাক্যে তাঁকেই মেনে নেন সবাই। টানা চারবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়ে পেয়েছেন সেই স্বীকৃতি। গত পরশু কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল তাঁর পরিচালনা করা ১৫০তম ওয়ানডে। ওয়ানডে ইতিহাসে তাঁর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন মাত্র চারজন আম্পায়ার। টফেলের স্ব্বদেশি ড্যারিল হার্পার পরিচালনা করেছেন ১৬১টি ওয়ানডে। কিংবদন্তি ইংলিশ আম্পায়ার ডেভিড শেপার্ড আম্পায়ারিং করেছেন ১৭২টি ম্যাচে। ‘স্লো ডেথ’খ্যাত স্টিভ বাকনার আম্পায়ার হিসেবে দাঁড়িয়েছেন ১৮১ ওয়ানডেতে। ওয়ানডেতে আম্পায়ারদের টেন্ডুলকার, অর্থাত্ একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্তজন (২০৪টি ম্যাচ)।সংশোধনীখেলার পাতায় গতকাল প্রকাশিত জাতীয় ক্রিকেট লিগের সেরা পাঁচ বোলার সাকলাইন সজীবের ইকোনমি রেট ভুলবশত ১৯.৬১ ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে তা হবে ৩.৫৯।—ক্রীড়া সম্পাদক