প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াতেই চোখ কপালে ওঠার দশা। আরে, আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডের হাতে এটা কী? ঢাল নাকি! আম্পায়ারিং করতে নামছেন নাকি যুদ্ধ করতে! একটু পরেই বোঝা গেল, ব্যাটসম্যানদের ব্যাট থেকে উড়ে আসা গোলার হাত থেকে বাঁচার জন্য অক্সেনফোর্ডের হাতে এই নতুন রক্ষাকবচ। এর আগে বলের হাত থেকে বাঁচতে আম্পায়ারদের জন্য হেলমেটের ব্যবস্থা করা হয়েছিল। এবার ঢালও চলে এল। আম্পায়ারদের দুঃখটা অবশেষে বুঝল তাহলে আইসিসি! তথ্যসূত্র: আইসিসি।