আম্পায়ারের সমালোচনায় ভারতীয় ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে। ৬৩ রানের জয় এসেছে প্রথম টেস্টে। তা-ও আবার এক দিন বাকি থাকতেই। এমন পারফরম্যান্সে সফরকারী ভারতীয় দলের আনন্দ-সাগরে ডুবে থাকার কথা। হ্যাঁ, সেই আনন্দে ডুবে আছেনও ক্রিকেটাররা। তার পরও আক্ষেপ কাটছে না! এ জয়টা তো আসতে পারত আরও আগে, আরও বড় ব্যবধানে!তাহলে কেন আরও আগে জয় এল না? ভারতীয় ক্রিকেটারদের অভিযোগ—কারণ, আম্পায়ার ড্যারেল হারপার! এই অসি আম্পায়ারের বেশ কিছু ‘ভুল’ সিদ্ধান্তের কারণেই নাকি জয়ের অপেক্ষা বেড়েছিল ভারতীয়দের। গতকাল রাতে অনুষ্ঠিত ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ আর আক্ষেপ প্রকাশও করেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ‘যদি সঠিক সিদ্ধান্ত আসত, খেলা অনেক আগেই শেষ হতে পারত। এতক্ষণে আমরা দলের হোটেলে পৌঁছাতাম।’ আগামী ৬ জুলাই থেকে অনুষ্ঠেয় তৃতীয় টেস্টেও ম্যাচ পরিচালনা করার কথা রয়েছে হারপারের। তবে ভারতীয় ক্রিকেটারদের আশা—প্রথম টেস্টে একের পর এক ভুল সিদ্ধান্ত দেওয়া এই আম্পায়ার ওই ম্যাচে থাকবেন না। ‘আমরা তাঁকে চাই না। গোটা দলের প্রতিক্রিয়া হিসেবে কথাটা প্রচার করতে পারেন আপনারা’—টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন ভারতীয় দলের একজন সিনিয়র ক্রিকেটার। ওয়েবসাইট।