আয়ও হবে ব্রাজিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের বিশ্বকাপবিরোধীরা শুধু খরচের কথা ভেবে ভেবেই অস্থির। কয়েক বিলিয়ন ডলার খরচ করে বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে তাই শুরু থেকেই প্রতিবাদ করে আসছে। কিন্তু তারা কি জানে, বিশ্বকাপ ব্রাজিলের অর্থনীতিকে কতটা ফুলিয়ে তুলবে? যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের খবর, বিশ্বকাপ উপলক্ষে এক পর্যটন খাতেই ব্রাজিলের অর্থনীতিতে যোগ হবে ৩.০৩ বিলিয়ন বা ৩০৩ কোটি ডলার। ফোর্বস দেখিয়েছে বিশ্বকাপে ব্রাজিলে ভ্রমণ করবেন ৩৭ লাখ বিদেশি পর্যটক। প্রত্যেকে গড়ে চারটি করে ম্যাচ দেখবেন। সব মিলিয়ে ব্রাজিলে অবস্থানকালে প্রত্যেকের খরচ হবে প্রায় দুই হাজার ৪৮৮ ডলার। পর্যটকদের সবাই যে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখবেন, এমন নয়। ফোর্বস-এর গবেষণায় উঠে এসেছে, পর্যটকদের মধ্যে ১৯ লাখ যাবেন বিশ্বকাপের খেলা দেখতে। বাকি ১৮ লাখ পর্যটকের মূল আকর্ষণ হবে ফুটবলের এই মহাযজ্ঞে ব্রাজিলের উৎসব-উত্তেজনামুখর পরিবেশটা ঘুরে ঘুরে উপভোগ করা। ওয়েবসাইট।