আয়ালা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পান থেকে চুন খসলেই চাকরি যায়। সেখানে সাত ম্যাচে রেসিংয়ের হাতে মাত্র ২ পয়েন্ট। আর্জেন্টাইন ক্লাবটির কর্তারাও তাই সময় নষ্ট করেননি। গত পরশু সাপ্তাহিক বৈঠকের পরই রবার্তো আয়ালার হাতে ধরিয়ে দিয়েছেন বরখাস্তের চিঠি। ৪০ বছর বয়সী আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার অবশ্য কোচ নন। কোচ লুইস জুবেলদিয়াকে রেসিং বিদায় করেছে সপ্তাহ তিনেক আগেই। তার পরও দল ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে না পারায় কোপটা পড়ল ক্রীড়া পরিচালক আয়ালার ঘাড়ে। ২০১১ সালে রেসিংয়ে থেকেই পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন। পরের বছরই ক্রীড়া পরিচালকের দায়িত্ব পেলেও ফুটবলার আয়ালার মতো প্রশাসক আয়ালা যে অতটা দক্ষ নন, সেটা তো এখন প্রমাণিতই! রয়টার্স।