আর নয় চিৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় দল গোল করেছে, আনন্দে আত্মহারা হয়ে চেঁচাতেই পারেন! কিন্তু চীনের ফুটবলভক্ত লু-এর ঘটনাটা শুনলে এখন থেকে নিশ্চয়ই সাবধানে চেঁচাবেন। চীনের সুপার লিগের দল চংকিং লিফানের পাঁড়ভক্ত লু। গত সপ্তাহে প্রিয় দলের খেলা দেখতে গিয়েছিলেন। ৬ মিনিটে লিফান যখন গোল করল, লু গলা ফাটিয়ে একটা চিৎকার করলেন। কিন্তু একটু পরেই খেয়াল হলো, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। পানি খেয়েও লাভ হলো না, লুয়ের মনে হলো তাঁর নিশ্বাস বন্ধ হয়ে আসছে। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে পরীক্ষা শেষে জানা গেল, তাঁর একটা ফুসফুসই ফেটে গেছে। পরে অস্ত্রোপচারও করতে হয়েছে। ভাগ্যিস, শেষ পর্যন্ত প্রাণে বেছে গেছেন লু! মেইল অনলাইন।