আর পালাবে না দক্ষিণ আফ্রিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিভায় ভরা দারুণ ভারসাম্যপূর্ণ দল বলে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারে। স্মিথ, আমলা, ক্যালিস, স্টেইনরা তা দেখছেনও। কিন্তু বড় টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা কিছু করতে পারবে কি না, এ প্রশ্নটাও আবার আসে। চাপের কাছে ভেঙে পড়া যে দক্ষিণ আফ্রিকার পুরোনো রোগ! দক্ষিণ আফ্রিকার পিঠে চোকার নামটাও তখনই সেঁটে গেছে।তবে এবার আর চোকার অপবাদটা দক্ষিণ আফ্রিকার থাকবে না, বিশ্বাস ডি ভিলিয়ার্সের। ক্রিকেটাররা চাপের কাছে যাতে ভেঙে না পড়েন, এ জন্য রাগবি ও ফুটবল দলের সঙ্গে কাজ করা মনোবিদ হেনিং গেরিকের সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু ডি ভিলিয়ার্স বলেছেন, ‘ক্রিকেট দলের আর মনোবিদের প্রয়োজন নেই, দলটি এখন ছোটখাটো কিছু বিষয়ে মনোযোগী হচ্ছে। এখন চাপের কাছে ভেঙে পড়ার ভয় নেই আমাদের।’ ওয়েবসাইট। ইনগ্রামের কথা, ‘আমরা কঠিন পরিস্থিতিতেও কিছু ম্যাচ জিতেছি। এই ম্যাচগুলো থেকে যা পেয়েছি, সেটাকে ঘষামাজা করতে পারলেই হবে।’