আর পি মানসিংকে বিসিএসএর সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ম্যানেজার ও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক আর পি মানসিংকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। আর পি মানসিংয়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সম্পর্ক অনেক দিনের। তাঁর অধীনে গত শতকের ’৮০ ও ’৯০-এর দশকে ডেকান হায়দরাবাদ ব্লুজ দল বেশ কয়েকবার বাংলাদেশ সফর করে। সে কারণেই বাংলাদেশের সমর্থকদের হয়ে বিসিএসএর এই সম্মাননা। কাল হায়দরাবাদে মানসিংয়ের হাতে বিসিএসএর স্মারক তুলে দেন সংগঠনের আজীবন সদস্য মোহাম্মদ ইয়াহিয়া ও খোরশেদ আলমগীর।