আর বাকি ৩০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোসেফ সিমুনিচকে মনে আছে? সেই যে গত নভেম্বরে আইসল্যান্ডের সঙ্গে বাছাইপর্বের ম্যাচের পর নাৎসি স্লোগান দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। সে জন্য সিমুনিচকে ১০ ম্যাচ নিষিদ্ধ করেছিল ফিফা। পরে ৩৬ বছর বয়সী ক্রোয়েশিয়া ডিফেন্ডার অবশ্য ফিফার কাছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আপিল করেছিলেন। লাভ হয়নি তাতে, কাল ফিফা জানিয়েছে সিমুনিচের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। তার মানে বিশ্বকাপে যেতে পারছেন না দেশের হয়ে ১০৫টি ম্যাচ খেলা এই ডিফেন্ডার। ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ব্রাজিলের মুখোমুখি ক্রোয়েশিয়া, সেটি দিয়েই শুরু হচ্ছে সিমুনিচের নিষেধাজ্ঞা। এএফপি।