আর মাঠেই নামেনি ইউনাইটেড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালই শেষ হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবল। কিন্তু ঢাকা ইউনাইটেডের বিপক্ষে ৪২ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থাকার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি চট্টগ্রাম আবাহনী। বিরতির কয়েক মিনিট আগে বৃষ্টি নামলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের মাঠ ভারী হয়ে যায়। মাঠ খেলার অনুপযুক্ত—অভিযোগ তুলে পরে মাঠে নামতেই রাজি হয়নি ঢাকা ইউনাইটেড। রেফারি ও ম্যাচ কমিশনারের অনুরোধেও সাড়া দেয়নি দলটি। বাইলজ অনুযায়ী ২০ মিনিট অপেক্ষা করেন ম্যাচ রেফারি। তার পরও ইউনাইটেড মাঠে না নামায় চট্টগ্রাম আবাহনীকেই জয়ী ঘোষণা করেন রেফারি। কিন্তু বাফুফে কাল আনুষ্ঠানিক ফল ঘোষণা না করে জানিয়েছে, আজ লিগ কমিটির সভায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন আবাহনী আগেই প্রিমিয়ারে উঠে গেছে। পরশু অবনমন নিশ্চিত হয়েছে ইউনাইটেডের।