আর ৭-এর সঙ্গে সিআর ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর ফিরলেন নিজভূমে। এখানকার আলো-বাতাসে বেড়ে উঠেছেন, প্রতিটি ঘাসের ডগা তাঁর চেনা। রাউল গনজালেজ তাই স্মৃতিকাতর হয়ে পড়লেন। স্মারক ট্রফি পাওয়ার পর হাত দিয়ে মুছে ফেললেন অশ্রু। কিন্তু চোখের জলের কী সাধ্য আবেগটা আড়াল করার? রিয়াল মাদ্রিদে তিনি জীবন্ত কিংবদন্তি। ক্লাবের সর্বকালের সেরা গোলদাতার এই সম্মানটা প্রাপ্যই। সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি খেলতে পরশু আবার ফিরেছিলেন রিয়ালে। প্রতিপক্ষ রাউলের এখনকার ক্লাব কাতারের আল সাদ। রিয়াল খেলেছে রিয়ালের মতোই, আল সাদকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পথে গোল পেয়েছেন রাউলও।বয়স ৩৬। বার্নাব্যু ছেড়েছেন তাও তিন বছর আগে। শালকে হয়ে এখন খেলছেন আল সাদে। কিন্তু বয়সটাই শুধু বেড়েছে, রাউল সেই আগের মতোই দুর্দান্ত। প্রথমার্ধে ডি মারিয়ার পাসে ভলি থেকে করা গোলটা পুরোনো রাউলকেই মনে করিয়ে দিল। বার্নাব্যুর দর্শক তো ‘রাউলকে জাতীয় দলে চাই’ বলে মুখর করে রাখে গ্যালারি। শুরুতে রিয়ালের সেই ৭ নম্বর জার্সি পরেই নেমেছিলেন রাউল। ক্যাসিয়াস তাঁকে পরিয়ে দেন অধিনায়কের বাহুবন্ধনী। এখনকার ৭ নম্বর রোনালদোর গায়ে চাপিয়েছিলেন ১১ নম্বর। বিরতির পরই রাউল সেটা ফিরিয়ে দেন রোনালদোকে। যেন উত্তরসূরিকে ব্যাটন সঁপে দেওয়া! বিরতির পর মাঠে নামেন আল সাদের হয়ে। রিয়ালের হয়ে গোল পেয়েছেন ইসকো, বেনজেমা। জোড়া গোল করেছেন জেসে। তবে গোলটোল ছাপিয়ে ম্যাচটা পরিচিতি পায় রাউলের ম্যাচ হিসেবে। সতীর্থরা ম্যাচ শেষে শূন্যে ছুড়ে এই স্প্যানিশ স্ট্রাইকারকে অনেক দিন রোমন্থন করার মতো একটা স্মৃতিও উপহার দিলেন। ওয়েবসাইট।