আরও উঁচুতে রাউল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড তাঁরই। সব ধরনের ইউরোপীয় প্রতিযোগিতা মিলিয়েও সর্বোচ্চ গোলের রেকর্ডটিও আগেই নিজের করে নিয়েছেন রাউল। নিজের রেকর্ডটাকেই আর একটু উঁচুতে নিয়ে গেলেন শালকে জিরো ফোরের স্প্যানিশ স্ট্রাইকার। পরশু ইউরোপা লিগে স্টুয়া বুখারেস্টের বিপক্ষে একটি গোল করে জিতিয়েছেন তাঁর দলকে (২-১)।এই গোল নিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় সাবেক রিয়াল মাদ্রিদ তারকার গোল হলো ৭৪। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান তারকা ফিলিপ্পো ইনজাগির গোল ৭০টি। ৬৭ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে ইউক্রেনের আন্দ্রেই শেভচেঙ্কো।রাউলের ৭৪ গোলের একটি গোল অবশ্য ইন্টারকন্টিনেন্টাল কাপে ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো দা গামার বিপক্ষে, ১৯৯৮ সালে জাপানে। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সঙ্গে টুর্নামেন্টের আয়োজক ছিল উয়েফা। নাম বদলে সেটাই এখন ফিফা ক্লাব বিশ্বকাপ। এএফপি।