আরও এগিয়েছেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার ব্যালেন্টাইনস চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে আরও এগিয়েছেন সিদ্দিকুর রহমান। ২৯ থেকে ১৮-তে উঠে এসে বাংলাদেশি গলফার ধরে রেখেছেন তাঁর ক্রমোন্নতির লেখচিত্র। কাল পারের চেয়ে ৪ শট কম খেলা সিদ্দিকুর তিন রাউন্ডে খেলেছেন মোট ২১২ শট। সব মিলিয়ে যেটা পারের চেয়ে ৪ শট কম। সিউলের ব্ল্যাকস্টোন রিসোর্টে তৃতীয় রাউন্ডে ছয়টি বার্ডি করেই এগিয়েছেন সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টের শীর্ষে আছেন অস্ট্রিয়ার বার্নড ভিসবার্গার (-১৪)।