আরও এগোলেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় সর্বশেষ এশিয়ান ট্যুর বসুন্ধরা বাংলাদেশ ওপেনে বাজে শুরু করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন। মালয়েশিয়ায় মেব্যাংক চ্যাম্পিয়নশিপেও উন্নতির ধারাটা ধরে রেখেছেন সিদ্দিকুর রহমান। পরশু প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে তিন শট কম খেলে ছিলেন ১৭তম স্থানে। কাল আবারও পারের চেয়ে তিন শট কম খেলে তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৬ শট কম খেলেছেন সিদ্দিকুর। এশিয়ান ও ইউরোপিয়ান ট্যুরের যৌথ আয়োজনের টুর্নামেন্টে পারের চেয়ে ১২ শট কম খেলে শীর্ষে রয়েছেন অস্ট্রিয়ার বার্নড ভিসবার্গার।