আরও এগোলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় আরেকটি ভালো দিন গেল সিদ্দিকুরের। কাল তৃতীয় দিনের শুরুতে অসমাপ্ত দ্বিতীয় রাউন্ডের শেষ দুটি হোলে বার্ডি। পারের চেয়ে ৬ শট কম খেলা বাংলাদেশের এই গলফার উঠে আসেন অষ্টম স্থানে। দিন শেষেও জায়গাটা ধরে রেখেছেন। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলা সিদ্দিকুরের মোট স্কোর ২০৫ (-৮)। পারের চেয়ে ১৩ শট কম খেলে যুগ্মভাবে শীর্ষে ভারতের গগনজিৎ ভুল্লার ও থাইল্যান্ডের জ্যাজ জানেবাত্তানানন্দ। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।