আরও এগোলেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভলভিক হিল্ডেশেইম ওপেনের তৃতীয় দিনেও উন্নতির ধারাটা বজায় ধরে রেখেছেন সিদ্দিকুর রহমান। দক্ষিণ কোরিয়ার জেচনে কাল পারের চেয়ে দুই শট কম খেলে উঠে এসেছেন ২০ নম্বরে। তিন রাউন্ড মিলিয়ে ২১২ শট খেলা বাংলাদেশি গলফার কাল নবম হোলে করেছেন ইগল (পারের চেয়ে দুই শট কম)। তিন লাখ ডলারের এই টুর্নামেন্টটা জমে উঠেছে বেশ। ২০৮ শট খেলে যৌথভাবে শীর্ষে আছেন ছয়জন।