আরও চার সোনা বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে সোনার পদক জিতে চলেছেন বাংলাদেশের অ্যাথলেটরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় কাল ব্যাডমিন্টনে আবদুল কাদের স্মরণ ও রেজওয়ানুল হক, টেবিল টেনিসের একক ইভেন্টে সাদিয়া আক্তার উর্মি এবং বোচির একক ইভেন্টে সোনা জিতেছেন জাকিয়া সুলতানা। সব মিলিয়ে এ পর্যন্ত আটটি সোনা পেয়েছে বাংলাদেশ। কাল সোনার পদকের পাশাপাশি অ্যাথলেটিকসের ১০০ মিটারে রুপা জিতেছেন স্বর্ণালী ইয়াসমিন সুইটি এবং ব্রোঞ্জ জিতেছেন বিবি ফাতেমা। আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ।