আরও চ্যালেঞ্জের মুখে শ্রীনিবাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদচ্যুত বিসিসিআই-প্রধান এন শ্রীনিবাসনের জন্য দারুণ ‘মুগুর’ হয়ে উঠেছে দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বিহার (সিএবি)। আইপিএল ফিক্সিংয়ের অভিযোগ, সুষ্ঠু তদন্তের ব্যাপারটি সুপ্রিম কোর্টে নিয়ে আলোচিত ক্রিকেট সংস্থাটি এবার চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে শ্রীনিবাসনের আরেকটি ভূমিকা। কোর্টের আদেশে পদ ছাড়তে হওয়ার পরও বিসিসিআইয়ের ‘প্রতিনিধি’ হিসেবে গত আইসিসি সভায় যোগ দিয়েছেন শ্রীনিবাসন। এটিকেও এখন চ্যালেঞ্জ জানাবে সিএবি। আগামী ২৯ এপ্রিল আইপিএল কেলেঙ্কারি তদন্তের শুনানির দিনই সুপ্রিম কোর্টে উত্থাপন করা হবে বিষয়টি।
সিএবির আইনি দলের সিনিয়র আইনজীবী নলিনি চিদাম্বরমের মতে, ‘সুপ্রিম কোর্ট সরিয়ে দেওয়ার পরও আইসিসিতে বিসিসিআইয়ের প্রতিনিধি হতে বাধা নেই বলে শ্রীনিবাসনের যে যুক্তি, এটি অনেকটা হাইকোর্টের বিচারক হতে অযোগ্য ব্যক্তির সুপ্রিম কোর্টের বিচারক হতে চাওয়ার মতো।’ ওয়েবসাইট।