আরও দুই বছরের জন্য জার্মানির দায়িত্ব নিলেন জোয়াকিম লো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও দুই বছরের জন্য জোয়াকিম লোকেই দেখা যাবে জার্মানির কোচ হিসেবে। ২০১২ সালের ইউরো কাপ পর্যন্ত জোয়াকিম লোর সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছে জার্মান ফুটবল ফেডারেশন।বিশ্বকাপ জেতা না হলেও জোয়াকিম লোর অধীনে জার্মান দলের তরুণ খেলোয়াড়দের পারফরমেন্স দৃষ্টি কেড়েছিল সবারই। তৃতীয় স্থান নিয়ে বিশ্বকাপ শেষ করার পর জোয়াকিম লোকেই আবার জার্মান দলের দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল বেশ জোরেশোরে। এর আগে জার্মানির কোচ হিসেবে নতুন করে চুক্তি নবায়ন করবেন কি না—এমন প্রশ্নের কোনো উত্তর দেননি লো। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আরও দুই বছরের জন্য জার্মানির কোচ হিসেবে দায়িত্ব নিলেন জার্মানির অন্যতম সফল এই কোচ।জোয়াকিম লোর কোচিং সহকারী হান্স ফ্লিক ও গোলকিপিং কোচ আন্দ্রেস কোপকের সঙ্গেও আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে জার্মান ফুটবল ফেডারেশন।