আরও ধোঁয়াশায় গেইল-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস গেইলের কথা সত্যি, নাকি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি)? ‘বাদ দেওয়ার আগে যোগাযোগ করা হয়নি’ গেইলের এই অভিযোগে ডব্লুআইসিবির প্রধান আর্নেস্ট হিলাইরের জবাব, ‘যোগাযোগের জন্য চেষ্টার কোনো ত্রুটি করা হয়নি।’ গেইল আবার বলছেন, এবারের আইপিএল নাকি মাথা থেকে ঝেড়েই ফেলেছিলেন, ‘জাতীয় দলেই খেলতে চেয়েছিলাম, কিন্তু...’ওই ‘কিন্তু’টাতেই সমস্যা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ও প্রথম দুই ওয়ানডের দল থেকে চন্দরপল ও সারওয়ানের সঙ্গে গেইলও বাদ পড়ার পর হিলাইরে বলেছিলেন, ‘সিনিয়রদের বাদ দেওয়া হয়নি, স্রেফ ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে।’ কদিন পর বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলতে এসে গেইল বললেন, ‘বাদ পড়ার কারণ ব্যাখ্যা করা তো দূরের কথা, আমার সঙ্গে কোনো যোগাযোগই করা হয়নি। মিডিয়ায় বাদ পড়ার খবর জেনে আমি হতভম্ব!’এবার লাইন অ্যান্ড লেংথ নেটওয়ার্কে হিলাইরের জবাব, ‘ক্রিসের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা যারপরনাই চেষ্টা করেছি, অসংখ্যবার...চিঠিতে, ই-মেলে, ফোনে। ক্রিস যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে আমরা প্রচণ্ড হতাশ। আমার ধারণা, ওকে ভুল বোঝানো হয়েছে।’ ওয়েবসাইট।আইপিএলে খেলার অনাপত্তিপত্র দেওয়ার সময় গেইলকে বাদ দেওয়ার কারণটাও নাকি ব্যাখ্যা করেছিলেন হিলাইরে। বলেছিলেন, গেইলের পুনর্বাসন-প্রক্রিয়া শেষ হলেই ফিটনেস টেস্ট নিয়ে তাঁকে টেস্ট দলে নেওয়া হবে। যা বোঝা যাচ্ছে, গেইল এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে আইপিএলের জন্য অনাপত্তিপত্র নিয়ে নেন।তবে কাল ক্রিকইনফোকে গেইল বলেছেন, ‘এবারের আইপিএলে খেলার চিন্তাই ছিল না আমার, তাকিয়ে ছিলাম আগামী আইপিএলের দিকে। ভাবনা ছিল শুধুই আন্তর্জাতিক ক্রিকেট। জাতীয় দলে নেওয়া হলে এখন আমি তা-ই করতাম। এখন আমার আন্তর্জাতিক ক্রিকেটই খেলার কথা। কিন্তু আমি এখানে। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি।’