আরও নামলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৩-৭৫-৭৭। যতই শেষের দিকে এগোচ্ছে গলফের বিশ্বকাপ, ততই যেন খারাপ হচ্ছে সিদ্দিকুরের পারফরম্যান্স। প্রথম দুই রাউন্ডে পারের চেয়ে যথাক্রমে ২ ও ৪ শট বেশি খেলা বাংলাদেশের গলফার কাল তৃতীয় রাউন্ডে খেলেছেন ৬ শট বেশি। কাল ১টি বার্ডির বিপরীতে ৫টি বগি ও ১টি ডাবল বগি, তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট বেশি খেলা সিদ্দিকুর নেমে গেছেন ৫৮ নম্বরে। লিডারবোর্ডে তাঁর চেয়ে নিচে আছেন শুধু ইতালির মাত্তেও মানাসেরো (+১৩) ও ভারতের গগনজিৎ ভুল্লার (+২২)।
এদিকে পরিবর্তন এসেছে শীর্ষস্থানে। ডেনমার্কের টমাস বিয়র্নকে (-৮) টপকে গেছেন স্বাগতিক অস্ট্রেলিয়ার জেসন ডে (-৯)। সপ্তাহ দুয়েক আগে ফিলিপাইনে টাইফুন হাইয়ানে নানি ও এক মামাসহ আটজন আত্মীয়কে হারানোর পর এটাই ডের প্রথম টুর্নামেন্ট। ডের পারফরম্যান্সেই দলীয় বিভাগে যুক্তরাষ্ট্রকে (-১০) টপকে সবার ওপরে উঠেছে অস্ট্রেলিয়া (-১১)। তথ্যসূত্র: পিজিএ ট্যুর।