আরও নেতিবাচক খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে যত বড় বড় আর সুদৃশ্য স্থাপনা আছে, তার প্রতিটির নির্মাণ-ইতিহাসের সঙ্গেই জড়িয়ে আছে শ্রমিকের রক্ত। ব্রাজিলের বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণে শ্রমিকের রক্ত একটু বেশিই ঝরছে। গত পরশু কুইয়াবার নতুন পান্টানাল অ্যারেনা স্টেডিয়ামের কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন মোহাম্মদ আলী ম্যাসিয়েল আফোনসো নামের এক শ্রমিক। এ নিয়ে স্টেডিয়াম নির্মাণকাজেই মৃত্যু হলো আটজনের। বিশ্বকাপের আগে ব্রাজিলের নেতিবাচক খবরের শেষ নয় এখানেই। পুলিশ ধর্মঘটের পর এবার শুরু হয়েছে বাসচালকদের ধর্মঘট। ৪০ শতাংশ মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন বাসচালকেরা। ভাঙচুর, পাথরনিক্ষেপ ও আগুন ধরিয়ে দিয়ে চূর্ণবিচূর্ণও করেছেন তাঁরা ৩২৫টি বাস। এএফপি।