আরও পাঁচ বছর খেলতে চান পিটারসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে ‘হোয়াইটওয়াশ’ করা টেস্ট দলে ছিলেন। ছিলেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলেও। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে নির্বাচকেরা তাঁকে বিশ্রামে পাঠানোয় সমালোচকেরা বলতে শুরু করেছেন, শেষ হতে চলেছে ৩১ বছর বয়সী কেভিন পিটারসেনের ওয়ানডে ক্যারিয়ার। তবে সমালোচকদের পিটারসেন জানিয়ে দিয়েছেন, সব ধরনের ক্রিকেটে আরও অন্তত পাঁচ বছর খেলতে চান তিনি।‘আপনি কখনোই বলতে পারবেন না যে ইনজুরিতে পড়বেন না বা দল থেকে বাদ পড়বেন না। অবশ্যই প্রতিটি ম্যাচ খেলতে চাই আমি। আন্তর্জাতিক ক্রিকেটে আরও পাঁচ বছর খেলতে চাই। এর মধ্যে থাকবে কয়েকটা অ্যাশেজ সিরিজ’—ডেইলি মেইলকে বলেছেন পিটারসেন।ওয়ানডেতে পিটারসেনের পারফরম্যান্স সত্যিই হতাশার। ২০০৮ সালের নভেম্বরের পর ৩০টি ওয়ানডেতে অংশ নিয়েছেন তিনি। এর মধ্যে সেঞ্চুরি রয়েছে মাত্র একটি, আর হাফ সেঞ্চুরি দুটি। পিটারসেন বলেছেন, ‘দলের শীর্ষ ক্রিকেটারদের সব ধরনের ক্রিকেটে অংশ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেই অবস্থায় এখনো পৌঁছাতে পারিনি। কিন্তু চেষ্টা করে যাচ্ছি।’ ওয়েবসাইট।