আরও পেছাল ব্রাজিল
নামতে নামতে ১৯ নম্বরে নেমে গেল ব্রাজিল। কাল প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে ব্রাজিলের। গত এক মাসে প্রীতি ম্যাচে ইতালি ও রাশিয়ার সঙ্গে ড্র করেই পিছিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। স্পেন, জার্মানি ও আর্জেন্টিনাই ধরে রেখেছে জায়গা তিনটি। বিশ্বকাপ বাছাইয়ে টানা দুটি ম্যাচ জিতে চারে উঠে এসেছে ক্রোয়েশিয়া। র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগোনো দলটির এটাই সর্বোচ্চ অবস্থান। প্রথমবারের মতো শীর্ষ দশে উঠে এসেছে ইকুয়েডর।উন্নতি করেছে বাংলাদেশও। মার্চের চেয়ে তিন ধাপ এগিয়ে ১৫৪ নম্বরে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তিনে। নিজেদের ইতিহাসে সেরা অবস্থানে ওঠা আফগানিস্তান (১৩৯) ও ভারতই (১৪৯) শুধু বাংলাদেশের ওপরে। মালদ্বীপ (১৫৮), পাকিস্তান (১৬৮), নেপাল (১৭১), শ্রীলঙ্কা (১৭২) ও ভুটান (২০৭) আছে বাংলাদেশের পেছনে। তথ্যসূত্র: ফিফা ডট কম।শীর্ষ ১০ দল দেশ রেটিং১. (১) স্পেন ১৫৩৮২. (২) জার্মানি ১৪২৮৩. (৩) আর্জেন্টিনা ১২৯২৪. (৯) ক্রোয়েশিয়া ১১৯১৫. (৭) পর্তুগাল ১১৬৩৬. (৬) কলম্বিয়া ১১৫৪৭. (৪) ইংল্যান্ড ১১৩৫৮. (৫) ইতালি ১১১৭৯. (৮) হল্যান্ড ১০৯৩১০.(১১) ইকুয়েডর ১০৫৬*বন্ধনীতে গত মাসের অবস্থান