আরও পেছালেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের আইএসপিএস হান্ডা গ্লোবাল কাপে আরও পিছিয়ে পড়েছেন সিদ্দিকুর রহমান। কাল তৃতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলে যৌথভাবে ৫২তম স্থানে আছেন। কাল তিনটি বার্ডির পাশাপাশি চারটি বগি করেছেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১ শট বেশি খেলেছেন। দ্বিতীয় রাউন্ডে ছিলেন ৫০তম স্থানে, আর প্রথম রাউন্ড শেষে ছিলেন ২২তম স্থানে।