আরও বাড়ল নেইমারের দাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে জানা গিয়েছিল, দলবদলের আসল অঙ্ক ৮ কোটি ৬০ লাখ ইউরো। এবার সেটির সঙ্গে যোগ করে নিন ১ কোটি ৩৫ লাখ ইউরো। প্রায় ১০ কোটির কাছাকাছিই হয়ে গেল। আর বেতন ও বোনাস যোগ করলে অঙ্কটা দাঁড়ায় প্রায় ১০ কোটি ৬৮ লাখ ইউরোর কাছাকাছি। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন নেইমারকে বলতেই পারেন!
কিন্তু নতুন এই ‘১ কোটি ৩৫ লাখ’ আবার কোত্থেকে এল? এই অঙ্কটা বার্সেলোনা পরিশোধ করেছে কর হিসেবে। গত সপ্তাহে স্প্যানিশ আদালত নেইমারের দলবদল নিয়ে বার্সেলোনার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের পর স্বতঃপ্রবৃত্ত হয়েই এই কর পরিশোধ করেছে বার্সা। নেইমারকে আনার প্রক্রিয়াটা যে অসংগতিপূর্ণ, সেটাও যেন দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে।
বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর ব্যাখ্যা, ‘ভবিষ্যতে কোনো জটিলতা না হওয়ার জন্যই আমরা কর সংস্থাকে টাকা দিয়েছি। আশা করছি এই টাকাটা আমরা ফেরত পাব।’ দাবি করছেন, নেইমারকে আনার প্রক্রিয়াটা পুরোপুরিই স্বচ্ছ।
তবে এই অগ্রিম কর শোধের ফলে মামলাটা প্রত্যাহার করা হবে কি না, এ ব্যাপারে কিছু জানা যায়নি। ওয়েবসাইট।